২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ ঘণ্টা বিদ্যুতবিহীন আট হাজার গ্রাহক

সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার কয়েকটি স্থানে ১৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 03:16 PM

Updated : 24 Aug 2022, 06:19 PM

মৌলভীবাজার, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার কয়েকটি স্থানে ১৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। শুক্রবার রাত ২টায় কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সঞ্চালন লাইনে কাটা গাছ পড়ে তার ছিড়ে গেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শনিবার সন্ধ্যা ৭টায় আবার চালু হয়। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক হাবিবুর রহমান আখন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ২টার দিকে গাছ চোরেরা শ্রীমঙ্গল- কমলগঞ্জ সড়কের পাশ থেকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের তিনটি বড় সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা করে। কাটা গাছগুলো বৈদ্যুতিক লাইনের উপর পড়লে তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে কমলগঞ্জের পুরো ও কুলাউড়া উপজেলার আংশিক এলাকার প্রায় আট হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে বলে তিনি জানান। পল্লী বিদ্যুতের কর্মকর্তা বলেন, "কাটা গাছগুলো সরিয়ে লাইন মেরামত শেষে সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুৎ সরবরাহ আবার চালু হয়। এদিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের রেঞ্জার মো. আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে ৪০/৫০ জন লোক সেগুন গাছ কাটছিল। বিষয়টি টের পেয়ে লাউয়াছড়া বিট কর্মকর্তা শাজাহান আহমদ বনরক্ষীসহ ঘটনাস্থলে গিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে মৌলভীবাজার আদালতে মো. শাহজাহন আহমদ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৯ ঘ.