২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ২ জেএমবি গ্রেপ্তার

শেরপুর শহর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 03:12 PM

Updated : 24 Aug 2022, 06:18 PM

শেরপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর শহর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে শহরের ঢাকলহাতি ও সেরিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকলহাতি এলাকার বাসিন্দা রাজা মিয়ার ছেলে নাজমুল শাহাদত রানা (২০) ও সেরিপাড়া এলাকার ফজলু মিয়ার ছেলে মানিক (২০)। সন্ধ্যায় এদের নিয়ে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছিলেন পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান। কিন্তু পুলিশ সংবাদ সম্মেলন করেনি। রাত পৌনে ৮টায় সদর থানার ওসি সুব্রত কুমার সাহা জানান, জেএমবি'র সাংগঠনিক কিছু কাগজপত্র পুলিশ পেয়েছে। এতে এ দুজনের নাম রয়েছে। এর ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, থানা হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়াও চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/২১০৭ ঘ.