২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র-গুলিসহ 'চরমপন্থী' গ্রেপ্তার

কুষ্টিয়া সদর উপজেলায় অস্ত্র ও গুলিসহ 'চরমপন্থী' একটি সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 12:36 PM

Updated : 24 Aug 2022, 06:19 PM

কুষ্টিয়া, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়া সদর উপজেলায় অস্ত্র ও গুলিসহ 'চরমপন্থী' একটি সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার বরিয়া গ্রামে অভিযান চালিয়ে তুজাম্মেল আলী ওরফে তুজাম (৪০) নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সি এ হালিম সাংবাদিকদের জানান, তুজাম চরমপন্থী সংগঠন গণ মুক্তিফৌজের শীর্ষ ক্যাডার। সদর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তুজামের বাড়ি ঘিরে ফেলে। এ সময় তিনি পালানোর চেষ্টা করেন। আটকের পর তাৎক্ষণিক দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির পুকুর পাড়ে লুকিয়ে রাখা রিভলবার ও গুলি উদ্ধার করা হয়। সদর থানার ওসি এ কে এম ফারুক হোসেন বলেন, তুজামের বিরুদ্ধে সদর থানায় তিনটি মামলা রয়েছে। আরো অস্ত্র উদ্ধার করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩১ ঘ.