২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাক উল্টে দুজনের মৃত্যু

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হরিণচড়া এলাকায় বৃহস্পতিবার ভোররাতে ট্রাক উল্টে দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 12:01 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

সিরাজগঞ্জ, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হরিণচড়া এলাকায় বৃহস্পতিবার ভোররাতে ট্রাক উল্টে দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। নিহতরা হলেন- টাঙ্গাইলের কালীহাতি উপজেলার পান ব্যবসায়ী মোস্তাফিজুুর রহমান (৪০) ও আব্দুর রহমান রনি (২৫)। জেলার হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি দীনবন্ধু দাস সাংবাদিকদের জানান, পান বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ব-১২১১) রাজশাহী থেকে টাঙ্গাইল যাওয়ার পথে নাটোর-বনপাড়া মহাসড়কের হরিণচড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিনি জানান, ঘটনাস্থলেই দুজন মারা যান। পুলিশ হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৫ ঘ.