২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে লাইটারেজ ডুবি, তবে জাহাজ চলাচল নির্বিঘ্ন

চট্টগ্রাম বন্দরে বুধবার রাতে সারবোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। তবে এতে বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে রেডিও কন্ট্রোল থেকে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 07:18 PM

Updated : 24 Aug 2022, 06:15 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে বুধবার রাতে সারবোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। তবে এতে বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে রেডিও কন্ট্রোল থেকে জানানো হয়। বহির্নোঙর থেকে বন্দরের দিকে আসার পথে 'সি সম্রাট' নামের জাহাজটি ডুবে যায় বলে জানান বন্দরের রেডিও কন্ট্রোল অপারেটর ওয়াহিদুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পানামার পতাকাবাহী 'কনস্টানটিনোস জি' নামের একটি মাদার ভেসেল থেকে সাত হাজার ছয় শ' বস্তা সার নিয়ে জাহাজটি আসছিল। এটি রাত ১১টার দিকে 'এ' অ্যাঙ্করেজ এর কাছে এলে বাঁ দিকে কাত হয়ে ডুবে যায়। জাহাজের ৩৫ জন শ্রমিক ও নয়জন কর্মীর মধ্যে দুইজন নিখোঁজ রয়েছে বলেও তিনি জানান। তিনি আরো জানান, বন্দর কর্তৃপক্ষ, উপকূলরক্ষা বাহিনী ও নৌ বাহিনী জাহাজটি উদ্ধরের চেষ্টা চালাচ্ছে। জাহাজটির স্থানীয় এজেন্ট এসএম শিপার্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এসকে/০১০৯ঘ.