২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি খালেদার

ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ সংগঠনের অন্য নেতাদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 04:39 PM

Updated : 24 Aug 2022, 06:14 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ সংগঠনের অন্য নেতাদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মঙ্গলবার এক বিবৃতিতে খালেদা জিয়া অভিযোগ করেন, ভারতের সঙ্গে স্বাক্ষরিত 'দেশবিরোধী' চুক্তির বিরুদ্ধে বিএনপির আন্দোলন ঠেকাতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। এরই অংশ হিসাবে এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, "অতীতেও আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্বিচারে হত্যা, জখম ও পঙ্গু করেছিল। কিন্তু তার ফল শুভ হয়নি।" সংযত না হলে জনগণ এর সমুচিত জবাব দেবে বলেও বিবৃতিতে মন্তব্য করেন খালেদা জিয়া। বিনা উস্কানিতে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। স