২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যোতি বসুকে প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্ষিপ্ত সফরে কলকাতা গিয়ে মঙ্গলবার প্রয়াত কমিউনিস্ট নেতা জ্যোতি বসুকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 09:00 AM

Updated : 24 Aug 2022, 06:15 PM

বেবী মওদুদ স্যোস্যাল অ্যাফেয়ার্স এডিটর, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কলকাতা থেকে কলকাতা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্ষিপ্ত সফরে কলকাতা গিয়ে মঙ্গলবার প্রয়াত কমিউনিস্ট নেতা জ্যোতি বসুকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। কলকাতা পৌঁছার পর শেখ হাসিনা সরাসরি বিধান সভায় গিয়ে প্রয়াত নেতার কফিনে ফুল দেন। তিনি শোক বইতেও স্বাক্ষর করেন। এদিকে বিকালেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে এগারোটায় এক ঝটিকা সফরে তিনি ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা যান। জ্যোতি বসু এ রাজ্যের সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী ছিলেন। শেখ হাসিনা শোকবইতে লেখেন- 'ভারতের প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জ্যোতি বসুকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে সাধারণ মানুষের জন্য কাজ করে যাওয়া কর্মমূখর একটি জীবনের অবসান ঘটলো। উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনজুড়ে নেমে এসেছে শূন্যতা। "আমাদের হৃদয়ে তার স্মৃতি চির জাগরুক হয়ে থাকবে। '৭১ এ তার অনন্য অবদান ও সমমর্মিতার কথা চিরদিনের জন্য স্মরণ করছি। তার মৃত্যুতে আমরা এক শুভাকাক্সক্ষীকে হারালাম।" বিধান সভা ভবনে পৌঁছলে শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। কলকাতায় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী রেখা গোস্বামী। জ্যোতিবসুর কফিনে ফুল দেওয়ার পর হোটেল তাজ বেঙ্গলে যান শেখ হাসিনা। সেখান থেকেই আবার দেশের পথে রওনা হন তিনি। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার সাইয়েদুল হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ৫টা ২৫ এ প্রধানমন্ত্রীর বিমানটি অবতরণ করেছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, কাজী জাফরউল্লাহ, সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দীলিপ বড়