২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিভিউ আবেদন ফারুক ও মহিউদ্দিনেরও

বঙ্গবন্ধু মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ ফারুক রহমান ও মহিউদ্দিন আহমেদের পক্ষেও মঙ্গলবার আপিল বিভাগে রায় রিভিউ (পুনর্বিবেচনা) এর আবেদন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 08:26 AM

Updated : 24 Aug 2022, 06:15 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ ফারুক রহমান ও মহিউদ্দিন আহমেদের পক্ষেও মঙ্গলবার আপিল বিভাগে রায় রিভিউ (পুনর্বিবেচনা) এর আবেদন করা হয়েছে। সকাল ১১টায় আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আলাদাভাবে আবেদন দুটি করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তাদের কৌঁসুলি খান সাইফুর রহমান। মঙ্গলবার ছিলো রিভিউ আবেদন করার শেষ দিন। এ নিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত কারাবন্দি পাঁচজনই রিভিউ আবেদন করলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা অপর তিন আসামি হলেন- বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন ও সুলতান শাহরিয়ার রশিদ। সবগুলো রিভিউ আবেদনের শুনানি আগামী ২৪ জানুয়ারি একসঙ্গে হবে বলে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক আগে জানিয়েছিলেন। গত ১৯ নভেম্বর সুপ্রিম কোর্ট আপিল খারিজ করে ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার পর গত ৩ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর আসামিদের মৃত্যু পরোয়ানা জারি করেন। এরপরই রিভিউ আবেদন করেন আসামিরা। তবে তিনজন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলেও তা নাকচ হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিক ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন আত্মীয়-স