২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দু'দলের সংঘর্ষে আহত ১০

একটি নসিমন স্ট্যান্ড স্থানান্তর করা নিয়ে সোমবার রাজশাহীতে দু'দলের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 05:36 PM

Updated : 24 Aug 2022, 06:13 PM

রাজশাহী, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি নসিমন স্ট্যান্ড স্থানান্তর করা নিয়ে সোমবার রাজশাহীতে দু'দলের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মতিন ও বাবলু নামের দু'জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আয়নাল ও সাইফুল নামের অপর দু'জনকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাগমারা থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, বেশ কিছুদিন থেকে মাদারীগঞ্জ বাজারে নসিমন স্ট্যান্ড স্থানান্তর নিয়ে গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল। শামসুল ইসলাম স্ট্যান্ড অন্যত্র সরিয়ে নেয়ার দাবি করলেও আবুল কালাম নসিমনের চালকদের পক্ষ নিয়ে এর বিরোধিতা করে আসছিলেন। এর জের ধরে দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.