২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে জাল জাতীয় পরিচয়পত্র উদ্ধার

বাগেরহাট শহরের একটি কম্পিউটার ও ফটোকপির দোকান থেকে জাল জাতীয় পরিচয়পত্র, বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের জাল সনদ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 03:27 PM

Updated : 24 Aug 2022, 06:13 PM

বাগেরহাট, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট শহরের একটি কম্পিউটার ও ফটোকপির দোকান থেকে জাল জাতীয় পরিচয়পত্র, বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের জাল সনদ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নূর কম্পিউটার সিস্টেম নামের ওই দোকানে পুলিশ অভিযান চালিয়ে কম্পিউটারের দুটি সিপিইউ (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) জব্দ করে। জাল পরিচয়পত্র ও সনদ তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয় তিনজনকে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি ব্যক্তিগত কিছু কাজ করাতে এই দোকানে আসেন। এ সময় এক ব্যক্তি এসে তার জাতীয় পরিচয়পত্র তৈরী করা হয়েছে কি না জানতে চান দোকানের এক কর্মচারীর কাছে। প্রতিষ্ঠানটির কম্পিউটার প্রশিক্ষক পরিচয় দেওয়া আব্দুস সবুর একটি জাতীয় পরিচয়পত্র বের করে ওই ব্যক্তিকে দেন। ইউএনও জানান, পরিচয়পত্রটি দেখে তার সন্দেহ হয় এবং তিনি এ বিষয়ে জানতে চান। পরে বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশকে জানান। এই ফাঁকে পরিচয়পত্র নিতে আসা ব্যক্তিটি সরে পড়েন। জাল জাতীয় পরিচয়পত্রের বেশ কিছু নমুনার ফাইল মুছে ফেলেন। পুলিশ ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে দুটি সিপিইউতে জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন পরীক্ষার সনদপত্রের বেশ কিছু নমুনা পায়। বাগেরহাট সদর থানার ওসি সাহিদুল ইসলাম শাহীন জানান, গ্রেফতারকৃতরা হলেন- নূর কম্পিউটার্স সিস্টেমের স্বত্বাধিকারী নূরুল ইসলামের বাবা সাদেক আলী (৬৫), কম্পিউটার প্রশিক্ষক আব্দুস সবুর (৩২) ও প্রশিক্ষণার্থী শহিদুল ইসলাম (১৮)। দোকান থেকে উদ্ধার করা হয়েছে- দুটি জাল জাতীয় পরিচয়পত্র এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের