২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিকার আশপাশে সমাবেশ নিষিদ্ধ

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার সদর দপ্তরের চারপাশে সোমবার থেকে মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 07:32 AM

Updated : 24 Aug 2022, 06:14 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার সদর দপ্তরের চারপাশে সোমবার থেকে মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। ঢাকা মহানগর পুলিশের সিনিয়র সহকারি কমিশনার শ্যামল মুখার্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহানগর পুলিশ কমিশনার একে এম শহীদুল হক এক আদেশে রাজধানীর মিরপুরে প্রশিকার প্রধান কার্যালয়ের (প্রশিকা ভবন) সামনে এবং আশেপাশে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছেন। সোমবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তিনি বলেন, নিষেধ অমান্যকারিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত কয়েকদিন ধরে প্রশিকা ভবন দখল নিয়ে দু' পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। এখন তালাবদ্ধ প্রশিকা ভবন পাহারা দিচ্ছে পুলিশ। তবে ভবনের আশেপাশে বিবাদমান দু' পক্ষই অবস্থান করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জিএনএ/১৩২৫ ঘ.