ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সফরে কলকাতা যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো আক্ষেপই করছেন। কারণ শ্রদ্ধাভাজন বর্ষীয়ান কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর সঙ্গে শেষ দেখা আর তার হলো না।
রোববার বাংলাদেশ সময় বেলা সোয়া ১২টার দিকে পশ্চিমবঙ্গের সাবেক এই মুখ্যমন্ত্রী মারা যান।
জ্যোতি বসুর মৃত্যুতে শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শেখ হাসিনা কলকাতা যেতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়ে অসুস্থ জ্যোতি বসু সঙ্কটাপূর্ণ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন।
নয়া দিল্লি সফরে প্রধানমন্ত্রী তাকে দেখতে যেতে না পারায় আক্ষেপ করে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, "জ্যোতি বসুর স্বাস্থ্য নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। তিনি বাংলাদেশ এবং ভারতে সমধিক শ্রদ্ধারপাত্র। এ সফরে তার সঙ্গে দেখা করার আমার খুবই ইচ্ছা ছিল তবে শেষ পর্যন্ত পারলাম না।"
গত ১ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে সল্ট লেকের একটি বেসরকারি হাসপাতালে এই প্রবীণ কমিউনিস্ট নেতাকে ভর্তি করা হয়।
সোমবার বর্ষীয়ান এই নেতার মরদেহ পি-৭ (শান্তির স্বর্গ)-এ রাখা হবে। এরপর সেখান থেকে মঙ্গলবার সকাল ১০টায় রাইটার্স ভবনে এবং পৌনে ১১ টায় বিধান সভায় নিয়ে যাওয়া হবে। দুপুর সোয়া দুইটায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য দলীয় অফিস প্রাঙ্গণে রাখা হবে এই কমিউনিস্ট নেতার মরদেহ। বিকাল সাড়ে ৫টায় তার মরদেহ পিজি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা রয়েছে।
মৃত্যুর আগেই জ্যোতি বসু দেহ এ হাসপাতালকে দান করে গেছেন।
প্রবীণ এই নেতার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল
bdnews24