২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে বাস ধর্মঘট

দূরগামী বাসে নিকটগামী যাত্রীদের তোলা হচ্ছে- এ অভিযোগ তুলে শনিবার থেকে ধর্মঘট পালন করছে নীলফামারীর অভ্যন্তরীণ রুটের বাস মালিক সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 08:25 AM

Updated : 24 Aug 2022, 06:12 PM

নীলফামারী, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দূরগামী বাসে নিকটগামী যাত্রীদের তোলা হচ্ছে- এ অভিযোগ তুলে শনিবার থেকে ধর্মঘট পালন করছে নীলফামারীর অভ্যন্তরীণ রুটের বাস মালিক সংগঠন। এ কারণে সকাল থেকে জেলার ১২টি রুটে বাস না চলায় দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয়দের। নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহজাহান চৌধুরী সাংবাদিকদের জানান, ঢাকাগামী বাসগুলোতে 'লোকাল' যাত্রী পরিবহন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। তিনি বলেন, "নীলফামারী জেলা থেকে ঢাকাসহ দূরগামী কোচ ও বিআরটিসি বাস যত্রতত্র থামিয়ে লোকাল যাত্রী পরিবহন করায় অভ্যন্তরীন রুটে চলাচলকারী বাসের যাত্রী কমে যাচ্ছে। এতে লোকাল বাসগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।" ধর্মঘটের কারণে বাস না পেয়ে অনেককেই রিকশা বা অটো রিকশায় গন্তব্যে পৌঁছতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪১৬ ঘ.