চট্টগ্রাম, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজানে শুক্রবার দুপুরে ট্রাকের ধাক্কায় একটি সিএনজি অটো রিকশার দুই আরোহী নিহত হয়েছে।
দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ধরের টেক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে রাউজান থানার ওসি নিখিল মণ্ডল জানিয়েছেন।
নিহতরা হলেন- পারভিন আক্তার (৪৫) ও নুরুন্নাহান (৫০)।
দুর্ঘটনা আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম রুহুল আমিন।
ওসি নিখিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রাকের ধাক্কায় অটো রিকশাটি উল্টে এর দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অপর দুই জন।"
পুলিশ ট্রাকের চালক হামিদ হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা নিখিল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমআই/১৬১৬ ঘ.
bdnews24