সাভার (ঢাকা), জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের দুটি খড়ের গুদাম শুক্রবার দুপুরে সম্পূর্ণ পুড়ে গেছে।
দমকল বাহিনরীর লোকজন দুইঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আইয়ুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে গুদাম দুটিতে আগুন লাগে।
দমকল বাহিনীর সাভার ও ডিইপিজেডের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এ খামারটি ডেইরি ফার্ম নামে পরিচিত।
ডেইরি ফার্মের কর্মকর্তা আব্দুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খামারের ৭ ও ৮ নম্বর সেডের দু'টি গুদাম আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। সিগারেটের আগুন থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
তবে ক্ষয়ক্ষতি কিংবা আগুনের সূত্রপাত সর্ম্পকে নির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) উপ-পরিচালক আশরাফ আলী।
সাভার ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের কারণ সর্ম্পকে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ সর্ম্পকেও তিনি কিছু বলতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/ডিডি/এমএসবি/১৯১২ ঘ.
bdnews24