২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন নদী থেকে পাথর তোলা বন্ধের নির্দেশ

সিলেটের পিয়াইন , ডাউকি এবং ধলা নদী থেকে যন্ত্রের মাধ্যমে পাথর তোলা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 10:08 AM

Updated : 24 Aug 2022, 06:10 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের পিয়াইন , ডাউকি এবং ধলা নদী থেকে যন্ত্রের মাধ্যমে পাথর তোলা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরিবেশবাদী আইনজীবীদের সংগঠন বেলার এক রিট আবেদনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। ওই তিন নদী থেকে পাথর তোলা বন্ধের নির্দেশ চেয়ে গত বছরের ২৯ আগস্ট বেলা ওই রিট আবেদন করে। পিয়াইন এবং ডাউকি নদী বাংলাদেশের অন্যতম সবচেয়ে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। জাফলং এলাকার পিয়াইন নদীতে দীর্ঘদিন ধরে বারকি বা ক্ষুদ্র নৌকায় করে নদী থেকে পাথর সংগ্রহ করা হলেও সা