২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র দূতাবাস রোববার বন্ধ

মার্টিন লুথার কিং জুনিয়র-এর জন্মদিন উপলক্ষে আগামী রোববার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 08:35 AM

Updated : 24 Aug 2022, 06:10 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্টিন লুথার কিং জুনিয়র-এর জন্মদিন উপলক্ষে আগামী রোববার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে। বৃহস্পতিবার আমেরিকার সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সে দিন আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার এবং কনস্যুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সব অফিস বন্ধ থাকবে। এছাড়া প্রশাসনিক কারণে আগামী মঙ্গলবার দূতাবাসের কনস্যুলার সেকশন বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে ছুটির দিনে দূতাবাসে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জরুরি সেবা দেওয়া হবে। মার্টিন লুথার কিং জুনিয়র-এর জন্মদিন আমেরিকার একটি জাতীয় ছুটির দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৪২৫ ঘ.