২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসির নির্বাচনী সীমানা বাড়লো

ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) নির্বাচনী সীমানা বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 05:24 PM

Updated : 24 Aug 2022, 06:08 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) নির্বাচনী সীমানা বাড়ানো হয়েছে। আগামী মার্চে ডিসিসির নির্বাচনে নতুন ১৭ টি সার্কেল ইউনিয়ন যোগ হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। বুধবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনায় সাখাওয়াত হোসেন বলেন, "ডিসিসিতে ১৭ টি সার্কেল ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে এসব ইউনিয়নের খসড়া ভোটার তালিকাও তৈরি করা হয়েছে। এসব ভোটার ডিসিসির সঙ্গে যুক্ত হবেন।" নতুন যুক্ত ইউনিয়নগুলো হল: হরিরামপুর, দক্ষিণ খান, সারুলিয়া, উত্তর খান, ডুমনী, বাড্ডা, দক্ষিণ গাঁও, ডেমরা, শ্যামপুর, ভাটারা, মান্ডা, সাঁতারকুল, বেরাইদ, সুলতানগঞ্জ, মাতুয়াইল, দনিয়া ও নাসিরাবাদ। বর্তমানে ডিসিসির মোট ওয়ার্ডের সংখ্যা ৯০ টি। নতুন ইউনিয়নগুলো যোগ হওয়ার পর ডিসিসি'র মোট ভোটার সংখ্যা সাড়ে ৩৭ লাখ থেকে ৪০ লাখ হবে। আগামী ৪ ফেব্র"য়ারি ডিসিসির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। নির্বাচন কমিশন জাানিয়েছে, নির্বাচনের সব প্রস্তুতি চলছে। চূড়ান্ত তালিকার পর নির্বাচনী তফসিল ঘোষণা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/এসকে/২৩১১ঘ.