শেরপুর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর টডকম)- অস্ত্র মামলায় একজনের নয় বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে শেরপুরের একটি আদালত।
দণ্ডিত আব্দুল কুদ্দুস (৩২) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা গ্রামের প্রয়াত জয়মদ্দিনের ছেলে। তিনি এখন পলাতক রয়েছেন।
স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক শেখ মফিজুর রহমান বুধবার এ রায় দেন।
মামলার নথি থেকে জানা যায়, এলাকার লোকজনের অভিযোগ পেয়ে ২০০৪ সালের ৮ আগস্ট আব্দুল কুদ্দুসকে পুলিশ গ্রেপ্তার করে। পরে আসামির দেখানো স্থান নিজের বসত ঘর থেকে ২৯ ইঞ্চি লম্বা দুই ধারের একটি তরবারী উদ্ধার করা হয়।
ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি নরেশ চন্দ্র দে। আসামিপক্ষে ছিলেন হরিদাস কর্মকার স্বপন।
বিডিনিউজ টোয়েন্টিফোর টডকম/প্রতিনিধি/ডিডি/১৯২২ ঘ.
bdnews24