২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-সিলেট ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

সিলেট ও মোগলাবাজার রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে একটি যাত্রীবাহী ট্রেনের বগি বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 11:51 AM

Updated : 24 Aug 2022, 06:09 PM

মৌলভীবাজার, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট ও মোগলাবাজার রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে একটি যাত্রীবাহী ট্রেনের বগি বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার বেলা ২টায় এ ট্রেনটি বিকল হয়। এর ফলে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস মাইজগাঁও স্টেশনে আটকা পড়ে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল আজিজ বিকাল সাড়ে ৫টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি বেলা ১টা ৫০ মিনিটে মোগলাবাজার রেলওয়ে স্টেশন ছেড়ে আসার কয়েকমিনিট পর একটি বগি থেকে 'হ্যাঙ্গার আইভোল্ট' নামের একটি যন্ত্রাংশ ভেঙে পড়ে যায়। এতে ট্রেনটি সেখানেই অচল হয়ে থাকে। সিলেট থেকে উদ্ধধারকারী ট্রেন এসে ৩টার দিকে মেরামত কাজ শুরু করে। মেরামত কাজ শেষ হতে কতক্ষণ লাগবে তা তিনি জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪০ ঘ.