ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন দুটির শুনানি হবে আগামী ২৪ জানুয়ারি।
রাষ্ট্রপক্ষের আবেদনে বুধবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এ তারিখ ঠিক করেন।
শুনানি দ্রুত শুরু করতে মঙ্গলবার আবেদন করেন এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক।
এদিকে বঙ্গবন্ধুর আরেক খুনি সুলতান শাহরিয়ার রশিদের পক্ষে মঙ্গলবার বিকালে রিভিউ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান।
রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনকারী তিন খুনির মধ্যে বজলুল হুদা ও মহিউদ্দিন রোববার রায় রিভিউর জন্য আবেদন করেন।
মৃত্যুদণ্ডে দণ্ডিতদের মধ্যে মহিউদ্দিন আহমেদ প্রাণ ভিক্ষার আবেদন করলেও কারাবন্দি অপর দুইজন শাহরিয়ার রশিদ ও সৈয়দ ফারুক রহমান তা করেননি। ফারুক ও মহিউদ্দিন আহমেদের পক্ষে এখন পর্যন্ত রিভিউ আবেদনও করা হয়নি।
আনিসুল হক সাংবাদিকদের বলেন, "নিয়ম অনুয়াযী সব আসামির রিভিউ করার দিন শেষ হবে ১৯ জানুয়ারি। এ সময়ের মধ্যে অন্যরা যদি রিভিউ করে তবে তাদের সবার শুনানিই ২৪ জানুয়ারি হবে।"
এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, "রিভিউ করার আগে তিন আসামি কেন প্রাণ ভিক্ষার আবেদন করলো তার ব্যাখ্যা তাদের আইনজীবীরা দেবেন।"
বজলুল হুদা ও একেএম মহিউদ্দিনের আইনজীবী আবদুল্লাহ আল মামুন অবশ্য তার মক্কেলের প্রাণ ভিক্ষার আবেদনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার অভিযোগ, জোর করে ওই আবেদনে স্বাক্ষর নেওয়া হয়। তবে আইনমন্ত্রী শফিক আহমেদ ওই অভিযোগ নাকচ করেন।
গত ১৯ নভেম্বর সুপ্রিম কোর্ট আপিল খারিজ করে ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার পর গত ৩ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর আসামিদের মৃত্যু পরোয়ানা জারি করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিক ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন আত্মীয়-স
bdnews24