২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিজন ভ্যানের চাকায় পিষ্ট ১

সাতক্ষীরায় আদালত চত্বরে প্রিজন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মঙ্গলবার দুপুরে এক ব্যক্তি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 10:42 AM

Updated : 24 Aug 2022, 06:08 PM

সাতক্ষীরা, জানুয়ারী ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় আদালত চত্বরে প্রিজন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মঙ্গলবার দুপুরে এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তি হলেন- শ্যামনগর উপজেলার গোমনতলী গ্রামের আকবর আলী গাজী (৬৫)। সাতক্ষীরা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট শোকর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমিজমা সংক্রান্ত মামলায় হাজিরা দিতে আকবর আলী সকালে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) আদালতে আসেন। দুপুরে আদালত চত্বরে রাস্তা পার হওয়ার সময় কারাগার থেকে আসামি নিয়ে আসা একটি প্রিজন ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে তিনি পড়ে যান এবং ভ্যানের পেছনের চাকায় পিষ্ট হন। লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা প্রিজন ভ্যানের চালক কনস্টেবল শামীমকে আটক করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে আদালতের হাজতকক্ষে আটকে রাখে। সাতক্ষীরা সদর থানার ওসি হাশেম খান জানান, শামীমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/এফএফ/এমএসবি/১৬৩৬ ঘ.