ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন দুটির শুনানির জন্য আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির কাছে এ আবেদন করেন।
আনিসুল হক সাংবাদিকদের জানান, চেম্বার বিচারপতি বুধবার তারিখ ঠিক করবেন।
রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনকারী বঙ্গবন্ধুর তিন খুনির মধ্যে বজলুল হুদা ও মহিউদ্দিন রোববার রায় রিভিউর জন্য আবেদন করেন।
মৃত্যুদণ্ডে দণ্ডিতদের মধ্যে মহিউদ্দিন আহমেদ প্রাণ ভিক্ষার আবেদন করলেও কারাবন্দি অপর দুইজন সুলতান শাহরিয়ার রশিদ ও সৈয়দ ফারুক রহমান তা করেননি। তারা রিভিউ আবেদন করবেন বলে কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, প্রাণ ভিক্ষার আবেদন ও রিভিউ আবেদন এক সঙ্গে চলতে পারে। এতে কোনো বাধা নেই।
গত ১৯ নভেম্বর সুপ্রিম কোর্ট আপিল খারিজ করে ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার পর গত ৩ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর আসামিদের মৃত্যু পরোয়ানা জারি করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিক ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন আত্মীয়-স
bdnews24