মাগুরা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা শহরতলীর দেরুয়া গ্রামে সোমবার রাতে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে।
নিহত শিবলু বিশ্বাস (২৬) ওই গ্রামের রানু বিশ্বাসের ছেলে।
সদর থানার ওসি দাউদ হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, রাত ৮টার দিকে শিবলু একই গ্রামে তার শ্বশুর বাড়ির উদ্দেশে বাড়ি থেকে বের হন। এর আধঘণ্টা পর স্থানীয় লোকজন দেরুয়া খালপাড়ে তার লাশ দেখে পুলিশে খবর দেয়।
লাশ এখন পুলিশ হেফাজতে রয়েছে। হত্যার কোনো কারণ জানা যায়নি। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। মামলাও হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান।
শিবলু ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। দু'দিন আগে বাড়ি এসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.
bdnews24