২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিল ও ইয়াবা আটক, গ্রেপ্তার ১

বাগেরহাটের মংলা বাসস্ট্যান্ডে একটি গাড়ি থেকে দেড় হাজার বোতল ফেনসিডিল এবং চাঁদপুর সদর উপজেলায় ১৫টি ইয়াবা ট্যাবলেট আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 10:09 AM

Updated : 24 Aug 2022, 06:07 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলা বাসস্ট্যান্ডে একটি গাড়ি থেকে দেড় হাজার বোতল ফেনসিডিল এবং চাঁদপুর সদর উপজেলায় ১৫টি ইয়াবা ট্যাবলেট আটক করা হয়েছে। রোববার এ দুটি ঘটনা ঘটে। চাঁদপুরে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে নয়ন (২৫) নামে একজনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাগেরহাট প্রতিনিধি জানান, মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল রোববার রাত ১২টার দিকে মংলা বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে। কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট লোকমান হাকিম জানান, প্রাইভেটকারটি আটক করা হলেও মাদক পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। চোরাকারবারীরা নদী পথে ফেনসিডিল এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে ধারণা করছেন তারা। চাঁদপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার ওয়ারলেস এলাকায় নেশার বড়ি ১৫টি ইয়াবাসহ নয়নকে আটক করে পুলিশ। চাঁদপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বলেন, নয়ন শহরের কোড়ালিয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৬০২ ঘ.