২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসসহ বিভিন্ন দাবিতে চাঁপাইয়ে মানববন্ধন

পাইপলাইনের মাধ্যমে জেলায় গ্যাস সরবরাহ, আন্তনগর ট্রেন সার্ভিস চালুসহ বিভিন্ন দাবিতে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 04:10 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাইপলাইনের মাধ্যমে জেলায় গ্যাস সরবরাহ, আন্তনগর ট্রেন সার্ভিস চালুসহ বিভিন্ন দাবিতে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কর্মসূচি শেষে চেম্বার নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপি দিয়েছেন। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চেম্বার নেতারা বলেন, রাজশাহী পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে। কিন্তু মাত্র ৪৪ কিলোমিটার দূরে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী এই সুবিধা পাবে না। চাঁপাইনবাবগঞ্জে শিল্পখাত দিন দিন বিস্তৃত হলেও কারখানাগুলো জ্বালানি সমস্যায় ভুগছে বলে তারা দাবি করেন। চেম্বার নেতারা মনে করেন, পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হলে জেলায় শিল্পখাত আরও স