২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ ভিক্ষা চেয়েছে তিন খুনি

বঙ্গবন্ধু মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত কারাবন্দি পাঁচ খুনির মধ্যে তিনজন বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও এ কে এম মহিউদ্দিন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছে।(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 09:34 AM

Updated : 24 Aug 2022, 06:06 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত কারাবন্দি পাঁচ খুনির মধ্যে তিনজন বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও এ কে এম মহিউদ্দিন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম খান শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। অপর দুজন সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান প্রাণ ভিক্ষার আবেদন করেনি। তবে এ দুই জন কারা কর্তৃপক্ষকে জানিয়েছে, তাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টের রায় রিভিউর জন্য আবেদন করবেন। খুনিদের মধ্যে ওই পাঁচজনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছে। তিনজনের ক্ষমার আবেদন রোববার সকালেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মহাপরিদর্শক। একইসঙ্গে যাবে রিভিউ আবেদন নিয়ে বাকি দুইজনের লিখিত বক্তব্যও। রিভিউ আবেদনের বিষয়ে আসামি পক্ষের কৌঁসুলি আবদুল্লাহ আল মামুন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিভিউ আবেদন করার জন্য আগামী ২০ জানুয়ারি পর্যন্ত সুযোগ রয়েছে। কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক জানান, বিধি অনুযায়ী মৃত্যু পরোয়ানায় স্বাক্ষরের সাত দিনের মধ্যে প্রাণ ভিক্ষার আবেদন জানাতে হয়। শনিবারই ওই সময় শেষ হলো। তিনি বলেন, তিনজন প্রাণ ভিক্ষার আবেদন করায় এবং বাকি দুজন রিভিউ আবেদনের কথা জানানোয় কারাবিধি অনুযায়ী তাদের ফাঁসির সব কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। "এরপরও যদি দুই জন প্রাণ ভিক্ষার আবেদন করে, তাহলে তাও যথাযথভাবে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে", বলেন কারা মহাপরিদর্শক। এসব বিষয়ে সরকারের পক্ষ থেকে জবাব পাওয়ার পরই সময় গণনা শুরু হবে এবং কারা কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এক প্রশ্নের জবাবে আশরাফুল ইসলাম জানান, এ সময়ের মধ্যে কারাবিধি অনুযায়ী দণ্ডিতরা সব সুযোগ-সুবিধা পাবে। গত ১৯ নভেম্বর সুপ্রিম কোর্ট আপিল খারিজ করে ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার পর গত ৩ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর আসামিদের মৃত্যু পরোয়ানা জারি করেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন শনিবার নোয়াখালীতে এক অনুষ্ঠানে বলেছেন, অচিরেই বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হবে। মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক ২২ ডিসেম্বর সাংবাদিকদের জানিয়েছিলেন, আসামিরা রিভিউ আবেদন করলে মৃত্যু পরোয়ানা জারি হলেও ফাঁসি কার্যকর স্থগিত থাকবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, বিচারিক আদালত মৃত্যু পরোয়ানা জারির ২১ দিনের পর, কিন্তু ২৮ দিনের আগে ফাঁসি কার্যকর হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিক ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন আত্মীয়-স