রাঙামাটি, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙ্গামাটির রাজবন বিহারে শুক্রবার বৌদ্ধ ধর্মগুরু শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির'র (বনভান্তে) ৯১তম জন্মদিন পালিত হয়েছে।
দিনব্যাপী এ অনুষ্ঠান উপলক্ষে রাজবন বিহারে কয়েক হাজার পুণ্যার্থী সমবেত হয়েছে।
অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল ভোরে ভিক্ষুসংঘের প্রাত:রাশ, সকাল ৯টায় ধর্মসভা, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপুরস্কার দান, চীবর দান, উৎসর্গ, পরিত্রাণ পাঠ, পিণ্ডদান এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন।
ভোরে কেক কেটে ও বেলুন উড়িয়ে বনভান্তে নিজে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
সকালে ধর্মসভায় বনভান্তের দেশনা ছাড়াও বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান।
বনভান্তের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা পৃথক বাণী দিয়েছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বাণী পাঠ করেন দীপংকর তালুকদার এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বাণী পাঠ করেন জেলা বিএনপি সভাপতি দীপেন দেওয়ান।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, বৌদ্ধ মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির শুধু পার্বত্য চট্টগ্রামে নয় সারা বাংলাদেশের শান্তির জন্য আবির্ভূত এক মহাপুরুষ। তিনি ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবার পরমপূজ্য।
বিরোধী দলীয় নেতার বাণীতে বলা হয়, বনভান্তের অহিংসা পরম নীতি, মৈত্রী ও কল্যাণময় কাজ পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের জন্য শান্তি ও স
bdnews24