রাজশাহী, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলায় ছাত্রমৈত্রী নেতা রেজওয়ানুল ইসলাম চৌধুরী ওরফে সানি নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে তার বাবা মনোয়ার হোসেন চৌধুরী বাদি হয়ে নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি করেন।
মামলায় পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা নগরীর টিকাপাড়া ঈদগাঁ মাঠে জানাজা শেষে এলাকার কবরস্থানে সানির লাশ দাফন করা হয়।
বৃহস্পতিবার দুপুরের দিকে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় পলিটেকনিক শাখা ছাত্রমৈত্রীর সহ-সভাপতি সানি নিহত হন। হামলায় আহত হন সভাপতি কাজী মোতালেব হোসেন জুয়েল ও অপর সহ-সভাপতি শেরাফত আলী ওরফে বুলবুল।
এদের মধ্যে বুলবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।
বহিষ্কার করা হয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি নিজামউদ্দিনসহ কয়েকজনকে।
এছাড়া পলিটেকনিক শাখা ছাত্রলীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বোয়ালিয়া থানার ওসি জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, মামলার আসামিরা হলেন- পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি নিজামউদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন তুষার, নাজমুল হুদা, শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম মানিক, নাহিদ সারওয়ার, সাদ্দাম, মাসুম, রহিম, রোকন ও মতিন।
তিনি জানান, ঘটনার পর আটক করা শরিফুল, জাহিদুল, নাহিদ ও নাজমুলকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতে হাজির করে সাতদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।
অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলে ওসি জানান।
সানির জানাজায় অংশ নেন স্থানীয় সাংসদ ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহীর সাবেক মেয়র আব্দুল হাদি ও মিজানুর রহমান মিনু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান বাদশা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, ওয়ার্কার্স পার্টির নগর সম্পাদক লিয়াকত আলী লিকু, জাসদের নগর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
জানাজার আগে ফজলে হোসেন বাদশা বলেন, "সন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করে আমরা মহাজোট সরকার গঠন করেছি। এখানে সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হবে না।"
সানি হত্যার সঙ্গে জড়িতরা যে দলেরই হোক না কেন তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে তিনি জানান।
মনোয়ার হোসেন ছেলে হত্যার বিচার দাবি করে বলেন, আর যেন কোন মা-বাবার বুক খালি না হয়।
এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ত্রাসী যে দলেরই হোক আমরা তার গ্রেপ্তার এবং বিচার দাবি করছি।"
পলিটেনিকের ঘটনা স্থানীয় শরিক দলে কোনো প্রভাব ফেলবে না দাবি করে তিনি বলেন, মহাজোটের স্থানীয় নেতারা আলোচনার মাধ্যমে রাজশাহীর শিক্ষাঙ্গনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিকাল সাড়ে পাঁচটার দিকে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রমৈত্রী।
মহানগর ওয়ার্কার্স পার্টি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সাহেব বাজার জিরো পয়েন্টে সমাবেশ করে তারা।
সমাবেশে ছাত্রমৈত্রীর মহানগর সভাপতি মতিউর রহমান মতি বলেন, "শরিক দলের ছাত্রসংগঠন মহাজোটের ভাবমূর্তি নষ্ট করবে তা আমরা চাই না। আমরা অবিলম্বে পলিটেকনিক শাখা ছাত্রলীগের বহি
bdnews24