২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলমহালের দখল নিয়ে সংঘর্ষ, গোলাগুলি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় একটি জলমহালের দখল নিয়ে বৃহস্পতিবার বিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2010, 03:46 PM

Updated : 24 Aug 2022, 06:04 PM

নেত্রকোনা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় একটি জলমহালের দখল নিয়ে বৃহস্পতিবার বিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ আটজন আহত হন। এদের মধ্যে জুয়েল চৌধুরী (২৭), কাওছার তালুকদার (২৫), জসিম তালুকদার (২৬) ও কাশেম তালুকদারকে (২৮) খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর নেত্রকোনা ও ময়মনসিংহ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। বাকিরা খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। স্থানীয় একজন সাংবাদিক ও পুলিশ জানায়, কানকাটি জলমহালের দখল নিয়ে চাকুয়া ইউনিয়নের বল