মৌলভীবাজার, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে দুই ছিনতাইকারী আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি সিএনজি চালিত অটোরিকশা।
র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃরা স্বীকার করেছেন, মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার রাজনগর এলাকা থেকে অটোরিকশাটি ভাড়ায় নেন এবং পরে চালককে খুন করে অটোরিকশাটি (মৌলভীবাজার-থ-১১-২২৪০) নিয়ে যান তারা।
গ্রেপ্তার করা দুজন হলেন- মৌলভীবাজার সদর উপজেলার বুবাপাড়া গ্রামের মো. জামাল আহমেদ (৩৮) ও একই উপজেলার আনিকেলিবর গ্রামের মো. নাজুম মিয়া (২৪)।
র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান বৃহস্পতিবার সন্ধায় সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।
মৌলভীবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার বিডিনিউজকে জানান, অটোরিকশার চালক বিধান করের লাশ বুধবার সদর উপজেলার সমপাশি গ্রামে রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়।
বিধানের বাড়ি রাজনগর উপজেলার ভূমিউড়া গ্রামে। এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৫ ঘ.
bdnews24