২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬৪ জেলার ওয়েব পোর্টাল উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দেশের ৬৪ জেলার ওয়েব পোর্টাল উদ্বোধন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 06:48 AM

Updated : 24 Aug 2022, 06:04 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দেশের ৬৪ জেলার ওয়েব পোর্টাল উদ্বোধন করেছেন। সরকারের এক বছর পূর্তির দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তা উদ্বোধন করা হয়। সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে জেলা পোর্টাল বা তথ্য বাতায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়। জেলা ওয়েব পোর্টালে একটি জেলার পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে। শেখ হাসিনা বলেন, "জনগণের ভোটে নির্বাচিত হয়ে গত বছরের এ দিনে আমরা সরকার গঠন করে নতুন প্রজন্মকে কথা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়বো। সেই ওয়াদার অংশ হিসেবেই আজ এ তথ্য বাতায়নের (ওয়েব পোর্টাল) উদ্বোধন হলো।" ডিজিটাল বাংলাদেশের সুফল সব নাগরিক পাবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "মানব সম্পদ, জনগণের সংযুক্তি, মানুষের দোড়গোড়ায় প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়া ও ব্যবসার জন্য প্রযুক্তি ব্যবহার করা এ চারটি উপাদানকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হবে।" প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে ইতিমধ্যেই তথ্য কমিশন গঠন, অনলাইন ব্যাংকিং চালুর কথা তুলে ধরেন তিনি। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ হিসেবে একটি স্কুলের ক্লাস ইন্টারনেটের মাধ্যমে অন্য জেলার শিক্ষার্থীরাও দেখার সুযোগ পাবেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "ভবিষ্যতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের বইও ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবে শিক্ষার্থীরা।" অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপজেলা পর্যায়ে ওয়েব পোর্টাল তৈরিরও আশ্বাস দেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন এ ওয়েব পোর্টাল তৈরি করেছে। ওয়েব পোর্টাল উদ্বোধনের পর শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড় ও রাঙামাটি জেলা প্রশাসকসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি স