মাদারীপুর, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় বুধবার দুপুরে ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দুপুর ১২টার দিকে উপজেলার বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রাজৈর থানার ওসি এম মশিউর রহমান জানান।
তিনি বলেন, "ঢাকাগামী পণ্যবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী ওই ব্যক্তি নিহত হন।"
পুলিশ ট্রাকটি আটক করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫৫৭ ঘ.
bdnews24