২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রিডম পার্টি নেতা সপুর জামিন নামঞ্জুর

আওয়ামী লীগের সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলা মামলায় ফ্রিডম পার্টি নেতা সফি উল্লাহ সপুর জামিনের আবেদন নাকচ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 06:13 PM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলা মামলায় ফ্রিডম পার্টি নেতা সফি উল্লাহ সপুর জামিনের আবেদন নাকচ করেছে আদালত। সোমবার সপুর জামিন আবেদনের ওপর শুনানি গ্রহণ করে ঢাকা মহানগর দায়রা জজ এএনএম বসির উল্লাহ এ আদেশ দেন। সপুর পক্ষে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ও মাহমুদ হাসান শাকিল জামিন আবেদনের ওপর শুনানি করেন। তারা শুনানিতে বলেন, সংবাদমাধ্যম সপুকে ফ্রিডম পার্টির সদস্য বললেও মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদনে 'ফ্রিডম পার্টি' বলে কোনো শব্দ লেখেননি। এছাড়া তিনি বঙ্গবন্ধু হত্যার মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কোনো আসামির আ