২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২মামলায় মাহমুদুর রহমানের জামিন

মানহানির ২২টি মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে তিন মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 10:00 AM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মানহানির ২২টি মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে তিন মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে পত্রিকার প্রকাশক হাসমত আলী ও বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহকে এই মামলায় একই সময়ের জন্য জামিন দেয় আদালত। পাশাপাশি এ মামলায় তাদের কেন স্থায়ী আগাম জামিন মঞ্জুর করা হবে না তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট সরকারকে কারণ ব্যাখ্যা করতে বলেছে। সোমবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইসউদ্দিনের বেঞ্চ মাহমুদুর রহমানসহ তিনজনের আগাম জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। সরকার পক্ষে এ আবেদনের বিরোধিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল একেএম জহিরুল হক। গত ১৭ ডিসেম্বর দৈনিক আমার দেশে জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার কথিত অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে মামলা হয়। মাগুরায় দায়ের করা একটি মামলায় হাইকোর্ট থেকে রোববার মাহমুদুর রহমান, হাসমত আলী ও এম আবদুল্লাহ তিন মাসের পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/ জিএনএ/১৫৫৩ ঘ.