ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার বিভাগের জারি করা পরিপত্র ২০ জানুয়ারির মধ্যে সংশোধনের দাবি জানিয়ে উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের একটি অংশ রোববার সংবাদ সম্মেলন করেছে।
তবে তাদের সংবাদ সম্মেলন নিয়ে প্রশ্ন তুলেছে অন্য অংশটি। যদিও দুটি অংশই উপজেলা পরিষদ আইন সংশোধন করে আমলাদের কর্তৃত্ব খর্ব করার দাবি করছে।
নিজেকে 'চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের সমন্বয়কারী' দাবি করে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সাটুরিয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো ১০ দফা দাবি ২০ জানুয়ারির মধ্যে না মানা হলে কঠোর আন্দোলনের হুমকি দেন।
তিনি বর্তমান আইন সংশোধনের আগে স
bdnews24