সিলেট, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় শনিবার দুপুরে এক ব্যবসায়ীর সাত লাখ টাকা ছিনতাই হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জয়নাল আবেদীন (২০) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে।
ব্যবসায়ী আব্দুল মালেকের বাড়ি সুনামগঞ্জের জগাইগাঁও গ্রামে।
সিলেট কেতোয়ালি থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, দুপুর ৩টার দিকে আব্দুল মালেক শহরতলীর টুকেরবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে শহরে আসছিলেন। মিরের ময়দান এলাকায় পৌঁছালে দুু'টি মোটরসাইকেলে করে আসা ৪/৫ জন সশস্ত্র ছিনতাইকারী তার কাছ থকে সাত লাখ টাকা ছিনিয়ে নেয়।
এরপরই ওই ব্যবসায়ী একই অটোরিকশা নিয়ে থানায় এলে চালক জয়নাল আবেদীনকে ছিনতাইকারীর সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৯ ঘ.
bdnews24