২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে আ'লীগ নেতা-কর্মীদের শুভেচ্ছা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দলের নেতা-কর্মীরা ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 03:46 PM

Updated : 24 Aug 2022, 06:00 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দলের নেতা-কর্মীরা ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্যরা শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় যান এবং ফুল দিয়ে দলের সভানেত্রীকে শুভেচ্ছা জানান। শেখ হাসিনাও দলের নেতৃবৃন্দকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং মিষ্টি দিয়ে তাদেরকে আপ্যায়ন করেন। শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে বিকেল থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যমুনার সামনে সমবেত হতে থাকেন। সন্ধ্যায় শত শত নেতাকর্মীর পদচারণায় যমুনার সামনের চত্বর মুখরিত হয়ে উঠে। বিকেল ৫টায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এর আগে বিকেলে ছাত্রলীগ নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানান। কার্যনির্বাহী সংসদের সদস্যরা শুভেচ্ছা জানানোর পর সংহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে একে একে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। এছাড়া দলীয় সাংসদ ও সাবেক ছাত্র নেতাদের অনেকেই যমুনায় গিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। রাত প্রায় ৮টা পর্যন্ত শেখ হাসিনা নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২১৪৩ ঘ.