২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ্জাককে দেখতে হাসপাতালে সাজেদা

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য চিকিৎসাধীন আবদুর রাজ্জাকে দেখতে বুধবার রাতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ায় রাজ্জাককে এদিন বিকেলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 05:46 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য চিকিৎসাধীন আবদুর রাজ্জাকে দেখতে বুধবার রাতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ায় রাজ্জাককে এদিন বিকেলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সাজেদা চৌধুরী অসুস্থ নেতার শয্যাপাশে কিছু সময় কাটান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি তার আশু রোগমুক্তিও কামনা করেন। এ সময় উপনেতার সঙ্গে ছিলেন চিকিৎসক আব্দুল আজিজ ও জাকারিয়া স্বপন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এসএইচ/২৩৪০ ঘ.