২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেপ্তার

সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ১১৪টি ইয়াবা ট্যাবলেটসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 12:11 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

সাভার, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ১১৪টি ইয়াবা ট্যাবলেটসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লার ফরহাদ হোসেন (২৬), মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার দক্ষিণ ঘুঘুদিয়া এলাকার আব্দুস শহিদ (৩৮) ও ঢাকার কেরানীগঞ্জ উপজেলার পূর্ব সুভাড্ডা এলাকার রফিকুল ইসলাম সেলিম (৩৯)। র‌্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ মিজান-উল-হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে ১১৪টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে রফিক ইয়াবা ট্যাবলেট সরবরাহকারী। শহিদের মাধ্যমে ফরহাদ তা বিক্রি করত। তিনজনকে আসামি করে বুধবার সাভার থানায় একটি মামলা হয়েছে। র‌্যাব তাদেও পুলিশে সোপর্দ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৮০৫ ঘ.