২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার নিউ ইয়র্ক সময় সকাল ১১ টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) ওয়াশিংটনের বাল্টিমোরের উদ্দেশে সড়ক পথে নিউ ইয়র্ক ছেড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2009, 05:40 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

নিউ ইর্য়ক, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার নিউ ইয়র্ক সময় সকাল ১১ টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) ওয়াশিংটনের বাল্টিমোরের উদ্দেশে সড়ক পথে নিউ ইয়র্ক ছেড়েছেন। নিউ ইয়র্ক সময় তিনটার দিকে তার সেখানে পৌঁছার কথা। প্রধানমন্ত্রী ওয়াশিংটনে চিকিৎসকের সঙ্গে দেখা করার পর তিনি তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় উঠবেন। সেখানেই পারিবারিকভাবে তার জন্মদিন পালিত হওয়ার কথা বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শাখার সভাপতি খালিদ মাহমুদ। দ্বিতীয় দফা প্রধানমন্ত্রী ও স্বামী ওয়াজেদ মিয়ার মৃত্যুর পরের এ জন্মদিনটিতে হাসিনার পাশে রয়েছেন তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুিঙ্গপাড়ায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন নেছার ঘরে শেখ হাসিনার জন্ম। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। আগামী ১ অক্টোবর তিনি দেশে ফিরবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/২৩৪০ঘ.