২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারিধারায় দূতাবাস রোডের এক বাড়িতে অগ্নিকাণ্ড

রাজধানীর বারিধারার দূতাবাস রোডের একটি বহুতল ভবনে সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয় তলা ভবনটির তিন তলার একটি ফ্ল্যাটের ড্রইং রুমের ব্যাপক ক্ষতি হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নুরুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2009, 07:01 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বারিধারার দূতাবাস রোডের একটি বহুতল ভবনে সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয় তলা ভবনটির তিন তলার একটি ফ্ল্যাটের ড্রইং রুমের ব্যাপক ক্ষতি হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নুরুল আলম। তিনি বলেন, ''সকাল ১১টার দিকে বারিধারা দূতাবাস রোডের ২নং বাড়ির তিন তলার তালাবদ্ধ একটি ফ্ল্যাটে আগুন লাগে। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।" ফ্ল্যাটটি অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা মাহবুবুল হক সাহেবের বলে তিনি জানান। তবে কীভাবে আগুন লাগে সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা নুরুল আলম। তিনি বলেন, "ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।" নুরুল আলম আরও জানান, মাহবুবুল হকের ফ্ল্যাটের ঠিক উপরের ফ্ল্যাটে একজন জাপানি নাগরিক থাকেন। ঘটনার সময় তিনি জানালা দিয়ে নিজেকে উদ্ধারের অনুরোধ জানালে দমকল বাহিনী তাকে উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/এইচএ/১৮১৪ ঘ.