ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সোমবার বিজয়া দশমী পর্যন্ত ঢাকাসহ সারা দেশে আইন-শৃঙ্খলায় কড়াকড়ি থাকবে।
রোববার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সর্বজনীন পূজা কমিটি আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী পূজামণ্ডপে শুভেচ্ছা বক্তব্যে বলেন, "দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উৎসবমুখর পরিবেশে নির্বিঘে
bdnews24