২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপোলো, ইউনাইটেড, স্কয়ারসহ ১৬ হাসপাতালকে আইনী নোটিশ

হাইকোর্টের রায় লঙ্ঘন করে রোগীদের কাছ থেকে ভ্যাট (মূল্য সংযোজন কর) আদায় করায় অ্যাপোলো, ইউনাইটেড, স্কয়ার ও ল্যাব এইড হাসপাতালসহ ১৬টি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে উকিল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ ডাকযোগে ওই ১৬ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে এ আইনি নোটিশ পাঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 04:33 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- হাইকোর্টের রায় লঙ্ঘন করে রোগীদের কাছ থেকে ভ্যাট (মূল্য সংযোজন কর) আদায় করায় অ্যাপোলো, ইউনাইটেড, স্কয়ার ও ল্যাব এইড হাসপাতালসহ ১৬টি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে উকিল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ ডাকযোগে ওই ১৬ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে এ আইনি নোটিশ পাঠান। মনজিল মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন দিনের মধ্যে ভ্যাট আদায় বন্ধ করা না হলে ওই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হবে।" গত ১৪ জুলাই হাইকোর্ট এক রায়ে রোগীদের কাছ থেকে চিকিৎসাপত্র, প্যাথলজিক্যাল টেস্ট ও রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্র্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভ্যাট আদায় বেআইনি, সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করে। রোববারের উকিল নোটিশে বলা হয়েছে, হাইকোর্টের ওই রায় বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলেও হাতেগোণা কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ভ্যাট আদায় বন্ধ করেছে। ভ্যাট আদায় বন্ধে উকিল নোটিশ পাঠানো ১৬টি প্রতিষ্ঠান হচ্ছে : অ্যাপোলো, স্কয়ার, ইউনাইটেড হসপিটাল, ল্যাব এইড, সিটি হসপিটাল, কমপ্যাথ লিমিটেড, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, পপুলার, শমরিতা, মনোয়ারা হাসপাতাল, মেডিনোভা, সেন্ট্রাল হসপিটাল, ডেল্টা হসপিটাল, ব্রাইটন, কমফোর্ট ও ইবনে সিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসএইচ/০৩২৯ ঘ.