বেবী মওদুদ
২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তিনি।
বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর যোগ্য আদর্শবাদী উত্তরসুরী। ১৯৮১ থেকে ২০০৯- এক কংকরময় পথ হেঁটে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের শাসক হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন।
জনগণ তাঁর কথা ও কাজে আস্থা রেখে বিপুলভাবে বিজয়ী করেছে। এটা তিনি সবসময় মনে রাখেন। জনগণের এই ভালোবাসা ও আস্থা তাকে আজ পরিণত করেছে বিশ্বনেতৃত্বের মর্যাদায়।
তাঁর দারিদ্র বিমোচন কর্মসূচি, শিল্প-সংস্কৃতির প্রতি ভালোবাসা, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মানবিক আবেদন দেশ ও জনগণের প্রতি মমত্ববোধ বিশ্বনেতাদের কাছে প্রশংসিত হয়েছে। শেখ হাসিনা আজ বিশ্বনেতার মর্যাদায় নন্দিত।
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার জন্ম। পিতা শেখ মুজিব তখন কলকাতায় বি. এ. পরীক্ষার্থী এবং রাজনীতির সঙ্গে জড়িত।
টুঙ্গিপাড়ার সবুজ শ্যামল প্রকৃতি ও সরল-সাধারণ মানুষের স্নেহছায়ায় শেখ হাসিনার শৈশব কেটে যায়। মায়ের কাছেই তার শিক্ষা-দীক্ষার সুযোগ হয়।
পিতা শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। ছাত্র ও যুব নেতা হিসেবে রাজনীতি করছেন। পাকিস্তানী শাসকগোষ্টীর বৈষম্যমূলক আচরণ নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী কণ্ঠ।
ধীরে ধীরে তিনি বাঙালির একচ্ছত্র নেতা হয়ে উঠলেন। স্বাধিকার আন্দোলন থেকে বাঙালিকে স্বাধীনতার আন্দোলনে নিয়ে গিয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিলেন পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠীর বিরুদ্ধে। নিজের জীবনকে তাদের হাতে তুলে দেন নির্ভয় চিত্তে।
ফাঁসির দণ্ড দিয়েও তাকে মুক্ত করতে হয়। পাকিস্তানী শাসকগোষ্ঠী বিশ্বজনমতের কাছে মাথা নত করে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বাঙালির হাজার বছরের স্বপ্ন হলো। বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হলেন শেখ মুজিব।
দেশকে একটা শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে যখন অর্থনৈতিক মুক্তির ডাক দিলেন এবং সমগ্র জাতিকে একাত্ম করলেন, তখনই স্বাধীনতার পরাজিত শত্র"রা দেশী
bdnews24