২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিপুর থানার ওসিসহ সাত পুলিশের বিরুদ্ধে মামলা

নির্যাতন, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ঠাকুরগাঁওয়ের হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার হরিপুর উপজেলার মিনাপুর গ্রামের জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও সিনিয়র বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 12:30 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঠাকুরগাঁও, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্যাতন, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ঠাকুরগাঁওয়ের হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার হরিপুর উপজেলার মিনাপুর গ্রামের জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও সিনিয়র বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি করেন। হাকিম রবিউল আলম হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন- ওসি জালালউদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূর আলম সরকার, থানার পাঁচ কনস্টেবল ও মো. ইসলাম নামে এক চোরাকারবারী। মামলায় অভিযোগ করা হয়, চোরাকারবারী মো. ইসলাম হরিপুর থানা পুলিশের সহায়তায় দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য চোরাচালান করে আসছেন। তবে গত ১৮ সেপ্টেম্বর মাদক চোরাচালানের অভিযোগে হরিপুর থানার ওসি, এএসআই নূর আলম সরকার ও পাঁচ কনস্টেবল জাহাঙ্গীরকে পুলিশ ভ্যানে উঠিয়ে মারধর করেন। পরে উপজেলা চেয়ারম্যানের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। জাহাঙ্গীর বতর্মানে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এই মামলার সাত সাক্ষীর মধ্যে হরিপুর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শামীম ফেরদৌস টগরও রয়েছেন। জাহাঙ্গীর সাংবাদিকদের জানান, গত ১৮ সেপ্টেম্বর পুলিশ রাস্তায় পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অথচ পুলিশ এখন উল্টো তাকে এই ফেনসিডিল উদ্ধারের ঘটনায় জড়ানোর চেষ্টা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/১৮২৮ ঘ.