২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে জেএমবির এহসার সদস্য গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব খুটামারা গ্রাম থেকে শুক্রবার দুপুরে জামাআাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এক এহসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2009, 01:18 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

নীলফামারী, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব খুটামারা গ্রাম থেকে শুক্রবার দুপুরে জামাআাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এক এহসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আজিজুল ইসলাম (৩৫)। তিনি জলঢাকা উপজেলার পূর্ব খুটামারা গ্রামের সমের উদ্দীনের ছেলে। খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজিজুল ইসলাম জেএমবি'র এহসার সদস্য। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।" তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে তিনি বাড়ি আসেন। বাড়িতে তার অবস্থানের খবর পেয়ে দুপুর পৌনে ৩টায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। জলঢাকা থানা পুলিশ এ ব্যাপারে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছে। নীলফামারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) গোলাম রসুল বলেন, "আমি বিশেষ কাজে জেলা সদরের বাইরে আছি। এখন পর্যন্ত তার গ্রেপ্তারের খবরটি আমি অফিসিয়ালি পায়নি। তবে আজিজুল ইসলামকে গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছিল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯১৩ ঘ.