২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে জয়ের বাসায় জন্মদিন পালন করবেন হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনের বাল্টিমোরে ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় তার জন্মদিন পালন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 12:36 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

নিউ ইয়র্ক থেকে শিহাবউদ্দিন কিসলু নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনের বাল্টিমোরে ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় তার জন্মদিন পালন করবেন। যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হাসিনা এবার তার জন্মদিন বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয় ও তার স্ত্রী-কণ্যার সঙ্গে উদযাপন করবেন। দিনটি তিনি তার পরিবারের সবাইকে নিয়েই কাটাতে চান। ওয়াশিংটনে হাসিনা তার চোখ ও কানের নিয়মিত পরীক্ষা ও চিকিৎসার ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিবেন বলেও জানান নিজাম চৌধুরী। আগামী ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৬৩-তম জন্মবার্ষিকী। ১৯৪৭ সালের এ দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন্নেসার ঘরে তার জন্ম। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরসূচি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর সকালে শেখ হাসিনা সড়কপথে ছেলে সজীব ওয়াজেদ জয়ের আবাসস্থল ওয়াশিংটনের বাল্টিমোরের পথে রওনা হবেন। ২৯ সেপ্টেম্বর তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/আরএ/এসএইচ/১৮৩১ ঘ.