২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি সৌদি আরব যাচ্ছেন মঙ্গলবার

সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে ছয় দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার সৌদি আরব যাচ্ছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার জানান, রাষ্ট্রপতি ২২ সেপ্টেম্বর দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জেদ্দা যাবেন। তিনি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরব সফর করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2009, 02:15 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে ছয় দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার সৌদি আরব যাচ্ছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার জানান, রাষ্ট্রপতি ২২ সেপ্টেম্বর দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জেদ্দা যাবেন। তিনি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরব সফর করবেন। এক সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, রাষ্ট্রপতি ২৪ সেপ্টেম্বর মক্কায় ওমরাহ পালন করবেন। ২৫ সেপ্টেম্বর তিনি মদিনায় মসজিদুন নববীতে আসর, মাগরিব ও এশার নামাজ আদায়সহ হযরত মুহাম্মদ (সা.)এর রওজা মোবারক জিয়ারত করবেন। এর আগে ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জেদ্দার অদূরে থুয়অলে কিং আবদুল্লাহ ইউনিভারসিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন। রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে থাকবেন তার পুত্র সাংসদ নাজমূল হাসানসহ পরিবারের সদস্যবর্গ, রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তারা। রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পর এটি জিল্লুর রহমানের প্রথম সরকারি সফর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০১১ ঘ.