ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান কুটনীতিক ও গণমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
বঙ্গভবনে সকাল সাড়ে ১০টায় প্রথমে রাষ্ট্রপতি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কুটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
কুটনৈতিক কোরের ডিন সুইডিস রাষ্ট্রদূত ব্রিট হগস্ট্রম, যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিন, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি, ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন।
এরপর তিনি মন্ত্রিসভার সদস্য, গণ্যমান্য ব্যক্তি, তিন বাহিনী প্রধানসহ সরকারি ও বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বঙ্গভবনে অতিথিদের সেমাই, জর্দা, রকমারি মিষ্টি দিয়ে আপ্যায়ণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৯৫৬ ঘ.
bdnews24